বাংলাদেশ পরিসংখ্যান সমিতির নতুন কমিটি

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০০:২৮

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান সমিতির ১৭তম দ্বিবার্ষিক সম্মেলন শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০১৯-২০২১ মেয়াদের জন্য সভাপতি পদে অধ্যাপক ড. পি কে মতিউর রহমান, মহাসচিব পদে এ কে এম আশরাফুল হক, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মহিদুল ইসলাম নির্বাচিত হন। এ ছাড়া ড. কৃষ্ণা গায়েন, অধ্যাপক ড. এম সাইদুর রহমান অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, এ কে এম ফজলুল হক মিয়া, অধ্যাপক ড. মো. আবদুল কুদ্দুস ও তালুকদার মো. জাকারিয়া হোসেনকে সহ-সভাপতি করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকার, মো. মাসুদ আকতার তালুকদার, মো. জাহিদুল হক সরদার ও ড. এনামুল হক সজিব। সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক মো. আজগর আলী, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সহিদুল ইসলাম খান। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক এম. সেকান্দার হায়াত খান, অধ্যাপক মো. লুত্ফর রহমান, অধ্যাপক এম. নুরুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল হোসেন, অধ্যাপক ড. আমির হোসেন, অধ্যাপক ড. জাকির হোসেন, মো. হেফজুর রহমান, অধ্যাপক এমদাদুল হক, মো. সামছুল আলম, অধ্যাপক ড. আইয়ুব আলী, ড. শারমিন আরা, মাকসুদ হোসেন, মো. ইফতেখার আলী, মোহাম্মদ আহসানুল আলম, মো. মাহবুবুর রহমান প্রধান, মুহাম্মদ মাহবুব আলী, মো. কামরুল আলম, মো. আবু জাফর, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, মো. নজরুল ইসলাম, ইফতেখাইরুল করিম, মনির আহমেদ, আকলিমা খাতুন ও লিজা বসাক।—প্রেস বিজ্ঞপ্তি