অজি ওপেনে খেলবেন সেরেনা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪৯

অস্ট্রেলিয়ান ওপেন খেলার মধ্য দিয়ে মার্গারেট কোর্ট এর ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসানোর চেষ্টা চালাবেন সেরেনা উইলিয়ামস। বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড়টি  ইউএস ওপেনের পর আর ডব্লিউটিএ ট্যুরের কোনো টুর্নামেন্টে খেলেননি। ইউএস ওপেনের ফাইনালে তিনি নাওমি ওসাকার কাছে পরাজিত হয়েছিলেন। এ হারটিকে ছাড়িয়ে যায় ওই খেলায় আম্পায়ারের সঙ্গে তার বিবাদে জড়িয়ে পড়া। এ জন্য তাকে জরিমানাও গুনতে হয়েছিল। যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড় চলতি মাসের শেষদিকে আবুধাবীর মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে খেলে আবার টেনিস কোর্টে ফিরতে যাচ্ছেন। এটি তাকে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটির জন্য প্রস্তুত করে তুলবে। ২০১৭ সালে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর তিনি মা হতে যাওয়ার কারণে আর মেলবোর্নের এই আসরে খেলেননি।