চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিইউজের সাবেক সভাপতি আতাউল হাকিম (৬৯) গতকাল মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।
আজ বুধবার বেলা ১১টায় শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবে নেওয়া হবে তার মরদেহ। তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। তার কাছেই চট্টগ্রামের বহু শীর্ষস্থানীয় সাংবাদিকের সাংবাদিকতায় হাতেখড়ি। দৈনিক পূর্বকোণ ছিল তার সর্বশেষ কর্মস্থল। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
