ব্রিটিশ কলম্বিয়ার বাংলাদেশী মাহাদীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ২১:৩১

ব্রিটিশ কলম্বিয়ার নানাইমুতে বাংলাদেশী বংশোদ্ভুত মাহাদী রেদওয়ানের মৃতদেহ পাওয়া গিয়েছে। আরসিএমপি জানিয়েছে, নানাইমোতে হাইওয়ে ১৯এ মাহাদী রেদওয়ান (২৩)-এর মরদেহ টার্নার রোড ও মোস্টার রোডের মাঝামাঝি হাইওয়ে সংলগ্ন একটি নালায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি তার লাশ উদ্ধার করা হলেও প্রায় ১০ দিন আগেই সে মারা গেছেন। আরসিএমপি গত বৃহস্পতিবার আরো জানায়, রেদওয়ানের গত ২ নভেম্বর সন্ধ্যা প্রায় ৮টা ১৫ মিনিটে সেই স্থানে গিয়েছিলেন। যদিও তার লাশ উদ্ধার ক্রা হয় গত ১২ নভেম্বর। তবে এখনো তার মৃত্যুর রহস্য পুলিশ উদ্ঘাটন করতে পারেনি।

তিনি কাজ করতেন হ্যামন্ড বে সেন্টার শপিং মলের ওয়েন্ডি’স-এ। ৫ নভেম্বর তিনি তার শিফট শেষ করে দক্ষিণ দিকে লংউড স্টেশনের থ্রিফটি ফুডসে যান, যেখানে তিনি একটি ব্যাংক মেশিন ব্যবহার করেন। তারপর থেকেই সে নিখোঁজ।

এক সূত্র থেকে জানা গেছে, রেদওয়ান প্রায় ছয় মাস আগে বাংলাদেশ থেকে কানাডায় এসে রিফুজি ক্লেইম করেন বলে জানা গেছে।। দেশে তার পরিবার ও গর্ভবতী স্ত্রী রয়েছেন।

উল্লেখ্য, বিগত কয়েক মাসে টরন্টো-মন্ট্রিয়লে এ পর্যন্ত আট-নয় জন রাজনৈতিক আশ্রয়প্রার্থীর মারা গেলেন।

ইত্তেফাক/এএম