ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার বন্যার্ত দুঃস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলার তিনটি ইউনিয়নের দুর্গম চরাঞ্চল ঘুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন (ভিপি মুসা), মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাইদ, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. কবীরুল আলম ব্যাপারী, বিশিষ্ট ব্যাবসায়ী বজলু মৃধা, মো. শাহজাহান মোল্যা ও রাসেল জামান প্রমুখ। এদিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সামনে দুইশত পরিবার, চর হরিরামপুর মাসুদ খাঁর হাটে ৩২০পরিবার ও চরঝাউকান্দা ইউনিয়নের চর গোপালপুর জামে মসজিদ মাঠে বন্যা কবলিত দুস্থ ১৩১ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন এমপি নিক্সন চৌধুরী।
আরো পড়ুন: চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে জামিন দেয়নি হাইকোর্ট
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণের চাল জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে এদিন মোট ৬৫১ পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে দেওয়া হয়।
ইত্তেফাক/এমআই
