g আল জাজিরা
বলিভিয়ার প্রথম ক্ষুদ্র-গোষ্ঠী সম্প্রদায়ের প্রেসিডেন্ট ইভো মোরালেসের অধীনে ‘আপেক্ষিক’ সমৃদ্ধি ও শান্তি উপভোগ করছে বলে দেশটির নাগরিকরা জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো মোরালেসকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার আদেশ দিয়েছে বলিভিয়ান আদালত। যদিও বিরোধী পক্ষ বলছেন, এ রায় অসাংবিধানিক।
এক সংবাদ সম্মেলনে সুপ্রিম ইলেক্টোরাল কোর্টের পুরো চেম্বার বলেছে, সিদ্ধান্ত অনুযায়ী বৈধতা ও আইন প্রয়োগের যোগ্যতা অনুসারে জানুয়ারিতে সাধারণ নির্বাচনে মোরালেসসহ ৯ জনকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে। গত সপ্তাহে রাজধানী লা পাজে মোরালেসের প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হওয়ার বিরোধিতা করে বিক্ষোভের জের ধরে গত মঙ্গলবার রাতে আদালত এ সিদ্ধান্ত নেয়। এদিকে আজ বৃহস্পতিবার মোরালেস প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার বিরোধিতা করে একটি সাধারণ ধর্মঘট আহ্বান করা হয়েছে। এর আগে ২০১৬ সালে মোরালেসের মেয়াদ বৃদ্ধির বিষয়ে এক গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৫১ শতাংশ বলিভিয়ান ভোটার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।
