বরগুনায় রিফাত হত্যা মামলার গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২১:৩৮

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জ গঠনের জন্য বুধবার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃত ১৫ আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আগামী ১৪ আগস্ট মামলার পরবর্তী শুনামির তারিখ ধার্য করে ১৫ মিনিট পরেই আবার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে, রিফাত ফরাজী, রিশান ফরাজী, চন্দন সরকার, রাব্বি আকন, হাসান, অলি, টিকটক হৃদয়, সাগর, কামরুল ইসলাম সাইমুন, আরিয়ান শ্রাবন, রাফিউল ইসলাম রাব্বি, তানভীর, নাজমুল হাসান, রাতুল সিকদার ও আয়েশা সিদ্দিকা মিন্নি। 

মামলার এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে ৫ নম্বর আসামি মুসা বন্ড, ৭ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ৮ নম্বর আসামি রায়হান ও ১০ নম্বর আাসামি রিফাত হাওলাদার এ চারজন আসামিকে এখনও গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।

প্রসঙ্গত, গত ২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় বরিশাল নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন: মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন গ্রহণ করেছে আদালত

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত মিন্নিসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

ইত্তেফাক/নূহু