মাগুরায় ডেঙ্গুরোগে আক্রান্ত ৮জন হাসপাতালে ভর্তি

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ২২:৪৮

ডেঙ্গুরোগ আক্রান্ত ৮জন মাগুরায় ২৫০ শয্যা  হাসপাতালে ভতি হয়েছে। তাদের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন আক্রান্ত অবস্থা আশঙ্কাজনক নয়।

হাসপাতাল সুত্রে জানা যায় , হাসপাতালে ডেঙ্গুরোগে আক্রান্ত ৮জন হাসপাতালে ভতি হয়েছে। এদের বাড়ি মাগুরায় হলেও তারা দেশের বিভিন্ন জেলায় বাস করতো । হাসপাতালের জরুরি বিভাগের পাশের দুটি কক্ষে তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ২১ জন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

ডেঙ্গু জ্বরে আক্রান্তরা হলেন, সদর উপজেলার কুশবাড়িয়া গ্রামের আমির হোসেন , লক্ষিকান্দর গ্রামের সৌখিন , সাতদোহা পাড়ার সবুজ , বরুনাতৈল গ্রামের হাসিবুল , খালিমপুর গ্রামের হাসিব , মাগুরার পন্না , মহম্মদপুরের বালিদিয়া গ্রামের রবিউল এবং শ্রীপুর উপজেলার মুক্তি । মুক্তি বাদে সবাই মাগুরার বাইরের জেলা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান জানান , আক্রান্তদের কারও অবস্থা মারাত্বক নয় । তারা মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । আক্রান্তদের আলাদা রুমে রেখে চিকিৎসা চলছে।

ইত্তেফাক/এমআরএম