পার্থের পর ব্রিসবেনেও দাপুটে জয় অস্ট্রেলিয়ার 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৩২

পার্থে অস্ট্রেলিয়ার কাছে মাত্র দুই দিনেই হেরেছিল ইংল্যান্ড। ব্রিসবেন টেস্টেও ঘুরে দাঁড়াতে পারলো না ইংলিশরা। স্বাগতিকদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। এই জয়ে অ্যাশেজে ২-০তে এগিয়ে গেলো অজিরা।

ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ৩৩৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া করে ৫১১ রান। এতে ১৭৭ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অলআউট হয়ে ইংলিশরা। ফলে জয়ের জন্য মাত্র ৬৫ রানের লক্ষ্য দাঁড়ায় অজিদের সামনে।

Ben Stokes' frustration was evident after being dismissed, Australia vs England, 2nd Test, Brisbane, 4th day, December 7, 2025

৬ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটার বেন স্টোকস ও উইল জ্যাকস। প্রথম সেশন বেশ ভালোভাবে কাটান এই দুই ব্যাটার।

চতুর্থ দিনের প্রথম ইনিংসে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। তবে দলীয় ২২৪ রানে উইল জ্যাকসকে আউট করে অজিদের দিনের প্রথম সাফল্য এনে দেন মাইকেল নেসার। ৯২ বলে ৪১ রান করে সাজঘরে ফিরে যান জ্যাকস।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। এতে করে ২৪১ রানে গুটিয়ে যায় ইংলিশরা। একাই লড়াই করে ফিফটির দেখা পান অধিনায়ক স্টোকস। ৫০ রান করে আউট হন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে নেসার নেন ৫টি উইকেট।  

৬৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী শুরু করেন ওপেনার ট্রাভিস হেড। জ্যাক ওয়েদারল্যান্ডকে সঙ্গে নিয়ে ৩৭ রানে জুটি গড়েন তিনি। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় অস্ট্রেলিয়া। 

দুই চার ও এক ছক্কায় ২২ বলে ২২ রান করে আউট হন হেড। আর ৬ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান মার্নাস লেবুশানে। এরপর ক্রিজে আসা স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ওয়েদারল্যান্ড।

স্মিথ ৯ বলে ২৩ ও ওয়েদারল্যান্ড ২৩ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে গ্যাস আটকিনসন নেন ২টি উইকেট। 

ইত্তেফাক/জেডএইচ