বরিশালের বাবুগঞ্জে বাসচাপায় দুই জন নিহত হয়েছেন।এ সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছেন কয়েক বাসযাত্রী। বুধবার সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার রামপট্টিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি এলাকার বাসিন্দা প্রবাসী সুরুজ (২৫) ও একই এলাকার বাসিন্দা মুরাদ (২৬)।
আরও পড়ুন: ফেরিঘাটে স্কুলছাত্রের মৃত্যুতে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুরুজ ও মুরাদ দুজনে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলো। এসময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন কোম্পানির একটি বাস মোটরসাইকেলসহ ওই দুজনকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কয়েকযাত্রী আহত হন। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে। তবে এর চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার অরবিন্দু বিশ্বাস জানান, ঘটনার পর পরই ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/এমআরএম
