চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার লালুটিয়া এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এক যুবক। মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ ইদ্রিচ মিয়া (২৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, বেশ কয়েকদিনে ধরে জ্বরে ভোগছিলেন তিনি। দোহাজারী হাসপাতালে ইদ্রিচ মিয়াকে ভর্তি করার পরও জ্বরের কোন পরিবর্তন না হওয়ায় ৩১ এপ্রিল দোহাজারী হাসপাতালে কর্মরত ডাক্তার শেখ শাদীর পরামর্শ মতে স্থানীয় ডায়াগনেস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করা হয়। পরে ইদ্রিচের ডেঙ্গু রোগ হয়েছে বলে শনাক্ত করা হয়।
আরো পড়ুন: ১০ আগস্টের আগাম টিকিট বিক্রি: কমলাপুরে ভিড়
এ ব্যাপারে উপজেলার দোহাজারী হাসপাতালের ডাক্তার শেখ শাদীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দনাইশে প্রথম একজন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হলো এবং দ্রুত তাকে হাসপাতালের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য চট্ট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই
