গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালত দু’টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল মনসুর সোমবার উপজেলার দাড়িয়াপুর এলাকায় স্থানীয় শাপলা ব্রিক ফিল্ড ও তানিয়া ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিকুন্নাহার এসময় উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আবুল মনসুর জানান, উল্লিখিত দু’টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরসহ অন্য দপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ও নিয়মনীতি না মেনেই ইট প্রস্তুত করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা প্রস্তুত ও স্থাপন নিয়ন্ত্রণ আইনে উল্লেখিত দু’টি ইটভাটার ম্যানেজারকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
