নতুন স্মার্টফোন? যে যে অ্যাপ অবশ্যই রাখবেন

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:০০

নতুন স্মার্টফোন কেনার পর প্রথম পরিকল্পনা থাকে, কোন কোন অ্যাপ ইনস্টল করতে হবে। তাড়াহুড়োয় অনেক সময়ই ভুল অ্যাপ ইনস্টল হয়ে যায়। আজকের আলোচনায় রইল অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য সেরা অ্যাপের সন্ধান। লিখেছেন মাহবুব শরীফ

স্টোরেজ অ্যাপ

প্রথমেই আপনার প্রয়োজন স্টোরেজ অ্যাপ। অর্থাত্ শুধু মোবাইল মেমোরি বা এসডি কার্ড-এর ওপর ভরসা না করে, ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন। আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে  গুগল ড্রাইভ প্রি-ইনস্টল থাকে। এছাড়া আপনি Dropbox, Box এবং OneDrive-এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়াও ইউএসবি ড্রাইভের পরিবর্তে ডাটা ট্রান্সফার অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে NAS অ্যাপ ব্যবহার করে দেখতে পারেন।

 

অ্যান্টিভাইরাস, পারফরম্যান্স বুস্ট-আপ

নতুন অ্যান্ড্রয়েডে অ্যান্টিভাইরাস এবং ক্লিন-আপের জন্য কোনো একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করার চেষ্টা করুন। এতে মোবাইলের স্পেস ও র্যাম ঠিক থাকে।

 

চ্যাট-ম্যাসেঞ্জার অ্যাপ

সোশ্যাল মিডিয়ায় চ্যাট বা ম্যাসেজ পাঠানোর ক্ষেত্রে WhatsApp সবচেয়ে বেশি ব্যবহূত হলেও, এই অ্যাপ ছাড়াও অন্য সোশ্যাল মিডিয়া অ্যাপ/ম্যাসেঞ্জার রয়েছে। যেমন, Threema বা Signal and Wire। এর মধ্যে Threema পেইড অ্যাপ।

 

সোশ্যাল নেটওয়ার্ক

আজকাল প্রায় সব স্মার্টফোনেই ফেসবুক প্রি-ইনস্টল থাকে। তবে ব্রাউজার বা ফেসবুক লাইট অ্যাপের মাধ্যমেও যেখানে সোশ্যাল মিডিয়া করা যায়, সেখানে এত ‘ভারী’ অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা থাকে না। ফেসবুক ছাড়াও আপনি Snapchat, Linkdin-এর মতো অ্যাপ ইনস্টল করতে পারবেন।

গেমিং অ্যাপ

গেমিং অ্যাপের মধ্যে গুগল অ্যাপ প্রি-ইনস্টল থাকেই। এছাড়া পছন্দমতো গেমিং অ্যাপ ডাউনলোড করতে পারেন, তবে সংশ্লিষ্ট অ্যাপের লাইট ভার্সন রয়েছে কি না তা দেখে নেওয়ায় জরুরি।