সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সভাস্থল থেকে দুটি হাতবোমা উদ্ধারের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় স্থানীয় জামায়াত নেতা ও চৌগ্রাম ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন গিয়াসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দায়ের করা একটি গায়েবি মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে মঙ্গলবার বের হওয়ার সময় নাটোর জেলগেট থেকে তাদের আটক করে সিংড়া থানা পুলিশের একটি দল। পরে বুধবার দুপুরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন জামায়াত কর্মী আমজাদ হোসেন ও হাবিবুর রহমান।
