তালায় কাঠ চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:৪৪

সাতক্ষীরার তালায় কাঠ চাপা পড়ে ইসলাম গাজী (৪৮) নামের এক কাঠ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার ভারসা গ্রামের নফেল গাজীর ছেলে।

বৃহস্পতিবার বিকালে তালা উপজেলার কাটাখালী গ্রামে নারিকেল গাছ কেটে ভ্যানের ওপর তোলার সময় অসাবধানতাবশতঃ কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: উড়োজাহাজে, এসি বাসে কক্সবাজার আসছে এডিস মশা!

পাটকেলঘাটা থানার (ওসি) তদন্ত জেল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

ইত্তেফাক/নূহু