চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম নজরুল ইসলাম (৬০)। বৃহস্পতিবার সন্ধ্যায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হাজীগঞ্জ উপজেলার ধড্ডা মিয়াজী বাড়ির আব্দুর রব মিয়াজির ছেলে। তিনি একটি গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। বর্তমানে তিনি অবসরে ছিলেন। তার স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছে।
তার স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার থেকে ফেরার পথে এই সড়ক দুর্ঘটনার শিকার হন। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন: তালায় কাঠ চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু
