অ্যাশেজ শুরুতেই বিপাকে অস্ট্রেলিয়া

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:৫৩

ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও স্মিভেন স্মিথ; দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামলেন এই তিন জন। এর মধ্যে প্রথম দুই জনই ব্যর্থ হলেন। ব্যর্থ হলেন উসমান খাজা, ম্যাথু ওয়েডরাও। ফলে অ্যাশেজের প্রথম টেস্টে, এজবাস্টনে বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া।

টসে জিতে আগে ব্যাট করতে গিয়ে এজবাস্টন টেস্টের প্রথম দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৯ ওভারে ১০৯ রান তুলেছে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে। ৩৬ রানে ব্যাট করছেন স্টিভ স্মিথ। 

অস্ট্রেলিয়ার হয়ে এই টেস্ট শুরু করতে নেমেছিলেন নিষেধাজ্ঞা থেকে ফেরা ব্যানক্রফট ও ওয়ার্নার। ১৭ রানেই ফিরে আসেন দুই ওপেনার। ব্যানক্রফট ফেরেন ৮ রান করে এবং আগেই ২ রান করে ফিরে আসেন ওয়ার্নার। দুই জনকেই ফেরান স্টুয়ার্ট ব্রড। আরেক প্রান্তে দারুণ বল করা জেমস অ্যান্ডারসন ৪ ওভারে ৩টিই মেডেন নিয়েছেন এবং ১ রান খরচ করেছেন। এরপর তিনি ইনজুরিতে মাঠ ছেড়েছেন। অ্যান্ডারসন ও ব্রডের তৈরি করা ভিতকে কাজে লাগিয়ে পরে ৩ উইকেট নিয়েছেন ক্রিস ওকস। স্মিথ ও ট্রাভিস হিড একটা জুটি করে এগোনোর চেষ্টা করছিলেন। কিন্তু হিডকে ৩৫ রানে ফেরান ওকস। এরপর মাত্র ১ রান করে ওকসের তৃতীয় শিকারে পরিণত হন ওয়েড।