বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। গত বুধবার এসব সাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এ এফ এম রায়হানুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হাসনাত সরকারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
