উত্তরায় ইল্লিয়ীনের নতুন ফ্ল্যাগশিপ স্টোর : আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২৯

রাজধানীর উত্তরায় নান্দনিক সাজে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় লাক্সারি ব্র্যান্ড ‘ইল্লিয়ীন’-এর নতুন ফ্ল্যাগশিপ স্টোর। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইল্লিয়ীনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

আন্তর্জাতিক মানের লাক্সারি পোশাক ও অ্যাকসেসরিজের জন্য পরিচিত ইল্লিয়ীন খুব অল্প সময়ের মধ্যে ফ্যাশন সচেতন ক্রেতাদের কাছে আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নতুন এই আউটলেটে মিলবে ব্র্যান্ডটির সিগনেচার মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্‌ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ।

ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, নতুন ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে ক্রেতাদের জন্য পরিপূর্ণ ও মানসম্মত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই ইল্লিয়ীনের লক্ষ্য। উত্তরায় এই স্টোর উদ্বোধনের মাধ্যমে রাজধানীর ফ্যাশনপ্রেমীদের কাছে ব্র্যান্ডটি আরও সহজে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশে ইল্লিয়ীনের অন্যান্য স্টোরগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়নগঞ্জ, কুমিল্লা ও বরিশালে রয়েছে।a

ইত্তেফাক/আইএ