ইটনায় পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:২৯

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় হাওরের পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হিরণপুর-মিরাকান্দি গ্রামের আলিমউদ্দিনের তিন বছর বয়সী দুই যমজ ছেলে সোহেল ও জুয়েল বৃহস্পতিবার সকালে বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে বাড়ি সংলগ্ন হাওরের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুুঁজি করে উভয়কে পানি থেকে উদ্ধার করার পর ইটনা হাসপাতালে নিলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।