মাটিরাঙ্গার পাহাড়ি এলাকা থেকে কঙ্কাল উদ্ধার

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:৩০

জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ির দুর্গম এলাকা থেকে এক কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বেলছড়ি ইউনিয়নের চোংড়াকাপা এলাকা থেকে এ কঙ্কাল উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দিন ভুঁইয়া কঙ্কাল উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এক কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তবে এ কঙ্কাল নারী নাকি পুরুষের পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।