মানিকগঞ্জে স্কাউটদের পরিচ্ছন্নতা কার্যক্রম

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২৩:৪৯

বৃহস্পতিবার মানিকগঞ্জে স্কাউটদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং পৌর শিশুপার্ক এলাকায় স্কাউট টিম আবর্জনা পরিষ্কার করে এবং সড়কে ঝাড়ু দেয়। বাংলাদেশ স্কাউট, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবং স্কাউট মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এস এম ফেরদৌস। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়াসহ ‘অদম্য মুক্ত’ রোভার স্কাউটস গ্রুপের রোভারবৃন্দ এবং জেলা স্কাউটস ও রোভারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।