জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন কেলি ক্রাফট। বুধবার মার্কিন সিনেট ট্রাম্পের মনোনীত কেলি ক্রাফটের নিয়োগ অনুমোদন করেছে। বিবিসি’র খবরে বলা হয়েছে, ৫৭ বছর বয়সী ক্রাফট রিপাবলিকান দলের একজন গুরুত্বপূর্ণ তহবিল সংগ্রহক। বর্তমানে তিনি কানাডায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ডেমোক্র্যাটরা তার নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এই পদের জন্য যে অভিজ্ঞতা দরকার তা কেলি ক্রাফটের নেই। এছাড়া তার পরিবার কয়লা ব্যবসায়ের সঙ্গে জড়িত যা নীতিতে প্রভাব ফেলতে পারে। তিনি সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালের স্থলাভিষিক্ত হবেন। গত অক্টোবরে পদত্যাগ করেন হ্যালে।
