আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হলো স্টেপ টু উইন কিডস কার্নিভাল।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিশুদের জন্য আনন্দদায়ক, সৃজনশীল ও শিক্ষামূলক পরিবেশ তৈরি করা, যেখানে তারা শিখবে আনন্দের মাধ্যমে। এই আয়োজনের পাশাপাশি এদিন স্টেপ টু উইন-এর নতুন অফিস ও নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়।
কার্নিভালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। শিশুদের অংশগ্রহণে ছিল—ক্রিয়েটিভ ওয়ার্কশপ, গেমস, পারফরম্যান্স, উপহার ও বিনোদনমূলক আয়োজন, যা সবার মাঝে উৎসবের আমেজ তৈরি করে।
শিশুদের আনন্দঘন শেখার পরিবেশ এবং আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এমন কার্যক্রমের আয়োজন করা হবে বলে জানিয়েছে স্টেপ টু উইন।
