গাংনীতে কয়েলের আগুনে পুড়ল দিনমজুরের বাড়ি

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০৯:৩৮

গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের কাথুলী গ্রামে গোয়াল ঘরে দেয়া মশার কয়েলের আগুনে দিনমজুরের বাড়ি পুড়ে গেছে। বৃহস্পতিবার মধ্যেরাতে ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইদ্রিস আলী ও গোলাম রসুলের ছেলে আব্দুল ওহাবের বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর আগেই ঘর পুড়ে যায়।

গৃহকর্তা ইদ্রিস আলী বলেন, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক  ১ টার দিকে হঠাৎ জেগে দেখি, গোয়াল ঘরে আগুন জ্বলছে। সেই আগুন বসত ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই ঘর পুড়ে যায়। ওই ঘরে সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। অগ্নিকাণ্ডের বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসের খবর দেয়ার আগেই ঘর পুড়ে হয়ে যায়।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়াচ্ছে বাংলাদেশের মশা : মমতা

কাথুলী ইউপির মহিলা মেম্বর ভাবিরন নেছা জানান, দিনমজুর ইদ্রিস আলীর আর কিছুই নেই। পরিবার নিয়ে এখন সে বর্ষা মৌসুমে খোলা আকাশের নিচে থাকতে হবে। এ বিষয়ে থানায় জানানো হয়েছে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম