গাজীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম নজু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে পূবাইলের অরন্যবাস এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার মৃত মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, পূবাইল অরন্যবাস এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছিল। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : পুরুষ ছাড়াই ভ্রমণ করতে পারবে সৌদি নারীরা
তিনি আরো জানান, পরে স্থানীয়রা এসে তার লাশ শনাক্ত করে। ঘটনাস্থল থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি, তিনটি শটগান উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/কেআই

