বগুড়া শহরের নারুলী খন্দকার পাড়া এলাকা থেকে শুক্রবার সকালে চামেলি নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী রুবেল পলাতক রয়েছেন।
রুবেলের বাড়ি খন্দকার পাড়ায়। কয়েক বছর ধরে তিনি বগুড়া শহরের রাজাবাজার এলাকায় কুলি হিসেবে কাজ করছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রুবেল ও চামেলির মধ্যে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকত। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। মারধর করা হয়েছে চামেলিকে। এ ঘটনার পর চামেলি পাশের ঘরে চলে যান। শুক্রবার সকালে বাড়িতে চামেলির লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে চামেলির লাশ উদ্ধার করে। তার গলায় গামছা প্যাঁচানো ছিল।
আরও পড়ুন: রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৫
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, স্থানীয় বাসিন্দা এবং চামেলির স্বজনেরা অভিযোগ করছেন, চামেলিকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অনি

