শিবচরে দিনব্যাপী নানা অনুষ্ঠানে চিফ হুইপ, মন্ত্রী ও সংসদ সদস্যগণ

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৯:৪৩

মাদারীপুরের শিবচরে দিনব্যাপী নানা অনুষ্ঠানে চিফ হুইপ, মন্ত্রী ও সংসদ সদস্যগণ। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর উপজেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়। 

শুক্রবার সকালে চিফ হুইপ, মন্ত্রী ও সংসদ সদস্যগণ শিবচর উপজেলার চরজানাজাত, বন্দরখোলা ও সন্ন্যাসীরচর ইউনিয়নে ও দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাই ইউনিয়নে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের দুই বার সফল সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) তার নির্বাচনীয় এলাকার নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন কষ্টের কথা তুলে ধরেন।

দিনব্যাপী নানা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, 'জাতীয় নির্বাচনের আগে শিবচরের কাঁঠালবাড়িতে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেই সময় তাকে বলে ছিলাম পদ্মা-আড়িয়াল খা নদীকে নিয়ে আমাদের বড় একটি প্রকল্প গ্রহণ করতে হবে। পদ্মাকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, বার বার পদ্মার তীব্র ভাঙ্গনে মানুষের বাপ দাদার ভিটা হারিয়ে নি:স্ব হয়ে যাচ্ছে। শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকে চরাঞ্চলের মানুষ ভীষণ কষ্টের মানবেতর জীবন যাপন করছে। আপনারা ভয় পাবেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।'

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোকাদ্দেস এর নেতৃত্বে একটি মেডিকেল টিম চরজানাজাত ইউনিয়নে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকায় প্রায় ৭০০ মানুষকে ফ্রি চিকিৎসা ও বিভিন্ন ধরনের ঔষধ প্রদান করেন। পরে অতিথিবৃন্দদের সঙ্গে নিয়ে দত্তপাড়ায় তার বাবা মরহুম ইলিয়াছ আহম্মেদ চৌধুরী (দাদা ভাইয়ের) কবর জিয়ারত করেন। বিকালে আওয়ামীলীগের পার্টি অফিসসহ শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে ঘুরে দেখেন।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামীলীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী লিটন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির  সভাপতি  এবি তাজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী। 

এ সময় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান (সোহাগ), কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু)'র জিএস গোলাম রাব্বানী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান তোতা, উপজেলা  যুবলীগের সভাপতি ও চরজানাজাত ইউনিয়নের সেক্টর কমান্ডার ইলিয়াস পাশা, যুবলীগের সাধারণ সম্পাদক ও বন্দরখোলা ইউনিয়নের সেক্টর কমান্ডার খায়রুজ্জামান খান, বন্দরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম বেপারী, চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রায়হান সরকার, প্যানেল চেয়ারম্যান মালেক তালুকদার, সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারউজ্জামানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/জেডএইচডি