প্রধানমন্ত্রীর নামে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মোস্তফা কামাল সুজন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। শুক্রবার বিকালে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার তফিকুল আলম জানান, ফেসবুকে শেখ হাসিনা ক্যান্সার আক্রান্তের গুজব ছড়ানো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক সুজনের কাছ থেকে ফেসবুকে মিথ্যা গুজবের স্ক্রিনশট, দুটি মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫ জন হাসপাতালে ভর্তি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/অনি
