ফলে ভেজাল জলে ভেজাল
ভেজাল সকল খাবারে,
মাছ মাংস সবজি ভেজাল
কোথায় তুমি যাবা রে?
চালে ভেজাল ডালে ভেজাল
কীটনাশক মেশে,
ডিমে ভেজাল সিমে ভেজাল
ভেজাল সারা দেশে।
খাঁটি জিনিস দাম দিয়েও
কোথায় তুমি পাবা রে
রাস্তা বানায় তাতেও ভেজাল
দু’দিন পরেই শেষ,
কেমন করে বাঁচবে আমার
সোনার বাংলাদেশ।
অভিযোগেও কাজ হবে না
ভেজাল সারা বাজারে
ভেজাল খেয়ে ক্যান্সার রোগ
ধরছে জনে জনে,
আমজনতা, খাস জনতা
হতাশ মনে মনে।
খাদ্য বিভাগ ভেজাল খাদ্য
ফেলে দিন গো ভাগাড়ে
