রাজধানীতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হলো এআইএমএস সার্টিফাইড ‘ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন ২০২৬’। ডিলাইট স্লাইস কেকের সৌজন্যে প্রতিযোগিতাটির আয়োজন করেছে দেশের ক্রীড়া সংস্থা স্পোর্টস বাংলা।
এবারের হাফ ম্যারাথনে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ১,০০০ জন রানার অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতাটি রাজধানীর নান্দনিক ও পরিকল্পিত এলাকা হাতিরঝিল এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে একই স্থানে শেষ হয়।
ইভেন্টটিতে মোট দুটি ক্যাটাগরি ছিল—২১.১ কিলোমিটার (হাফ ম্যারাথন) এবং ১০ কিলোমিটার রান। প্রতিটি ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ৫ জন করে মোট ১০ জন রানারকে পোডিয়ামে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া তাদের সুস্বাস্থ্য ও পুষ্টির দিক বিবেচনা করে মোট ১ লাখ টাকার নিউট্রিশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোহিনূর ক্যামিক্যালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড) জনাব গোলাম কিবরিয়া সরকার।
এই আয়োজনের মাধ্যমে রাজধানীতে একটি সুশৃঙ্খল, মানসম্মত ও আন্তর্জাতিক স্বীকৃত দৌড় প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।
