পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা উত্সাহিত করার লক্ষ্যে ভারত সরকার দেশের মধ্যে বৈদ্যুতিক গাড়ি উত্সাহিত করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও চার্জারের করহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) কাউন্সিল। বৈদ্যুতিক গাড়ির জিএসটি হার ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে কাউন্সিল। ইভি চার্জারের জিএসটি হার ১৮ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। বর্তমান সরকার ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং পুনঃ নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার প্রতিশ্রুতি পূরণেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
