বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাত্ করা হয়েছিল ...................আমির হোসেন আমু

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২০:৫৯

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক খাদ্য, ত্রাণ ও দুর্যোগ, শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যুদ্ধ বিধস্ত বাংলাদেশকে পুনর্গঠনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের সাড়ে ৩ বছরে সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার মূল পরিকল্পনা করেছিল। তিনি ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, বিআরডিবির মাধ্যমে কৃষি ব্যবস্থার উন্নয়ন, ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় চেতনা সৃষ্টিসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় দেশের মানুষ যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমৃদ্ধিশালী জাতি গঠনে তত্পর, সেই মুহূর্তেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের একযোগে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করতে চেয়েছিল। মহান সৃষ্টিকর্তার কৃপায় জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে দেশের মধ্যে কোনো অভাব নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শতভাগ এলাকায় বিদ্যুত্, শতভাগ মানুষকে শিক্ষিত করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তিনি গতকাল শুক্রবার সকালে নলছিটি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভা এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান প্রমুখ।