আজ শেষ হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:০৫

প্রিমিয়ার ফুটবল লিগের এগারতম আসর আজ শেষ হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকাল সাড়ে ৫টায় বসুন্ধরা কিংস এবং চট্টগ্রাম আবাহনীর ম্যাচ দিয়ে শেষ হবে প্রিমিয়ার ফুটবল।

১৫৬টি ম্যাচ হয়ে যাবে আজ। বসুন্ধরা কিংস আগেই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। আজ তাদের শেষ খেলাটা হয়ে গেলে লিগের পর্দাও নেমে যাবে। বসুন্ধরার জন্য বাফুফে লিগের শেষ ম্যাচটা রেখে ছিল। কারণ আজ চ্যাম্পিয়ন বসুন্ধরা উত্সব করতে চায়। দেশের ফুটবলে সবচেয়ে বড়ো, গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম। সেখানে বসুন্ধরার সমর্থকরা উত্সবের রং ছড়াতে চায়।

লিগের সব ম্যাচ শেষ। প্রিমিয়ার ফুটবলের এগারটি আসরের মধ্যে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। এই আবাহনী গত দুইবারের চ্যাম্পিয়ন হয়েও তারা এবার হ্যাটট্রিক শিরোপা জয় করতে ব্যর্থ হয়েছে। রানার্সআপ হয়ে আবাহনী এখন এএফসি কাপ ফুটবলের দ্বিতীয় পর্ব ইন্টার জোন সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছে।

 লিগের শেষ খেলে দুই দিন বিশ্রাম নিয়ে আবার অনুশীলনে নেমেছে। আগামী ২১ আগস্ট ঢাকায় প্রথম হোম ম্যাচ উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে। আবাহনী তাদের বিদেশি কোটায় পরিবর্তন আছে। নাইজেরিয়ান সানডে চিজোবা থাকছেন। হাইতির ফরোয়ার্ড বেলফোর্ট থাকছেন। রক্ষণভাগে আফগানিস্তানের মাসিহ সাইঘানী থাকবেন কি না নিশ্চিত না। কারণ এই ফুটবলার ভারতের আইপিএলে চেন্নাই এফসির জার্সি গায়ে খেলবেন। ব্রাজিলের ওয়েলিংটন নেই। তার জায়গা পূরণ করতে গিয়ে বিদেশি ফুটবলার এনেছে আবাহনী। কোরিয়ান মিডফিল্ডার লী টি মিন এবং মিশরীয় ডিফেন্ডার আলায়েলদিন নসর এলসায়েদ ইসা এসেছেন আবাহনী। অনুশীলনও শুরু করেছেন তারা। পছন্দের তালিকায় রেখেছেন আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমস। নিজেরা রেলিগেশনে পড়তে পড়তে শেষ পর্যন্ত বেঁচে গিয়েছে মোহামেডান। গুঞ্জন আছে শুধু নিজেরাই বাঁচেনি সঙ্গে পছন্দের দলকে বাঁচানোর চেষ্টা করে গেছে। মোহামেডান এখন ২৪ খেলায় (৬ জয়, ৭ ড্র, ১১ হার, গোল ৩১/৪০) ২৫ পয়েন্ট নিয়ে আজকের খেলার আগ পর্যন্ত অস্টম স্থানে রয়েছে। 

রেলিগেশন হয়েছে বিজেএমসি এবং নোফেল স্পোর্টিং ক্লাবের। তারপরও বাফুফের কাছে একাধিক দলের আবদার একটা দলকে রেলিগেশন করা হোক।