তিন পা ও ২৮ আঙুল নিয়ে কষ্টের জীবন

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:১০

তিন পা ও ২৮ আঙুল নিয়ে জন্মগ্রহণ করা শিশু জান্নাতুল ফেরদৌসের চিকিত্সা চলছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঝালকাঠির নলছিটির রায়াপুর গ্রামে ২০১৭ সালের নভেম্বর মাসে সাইদুল-ফাতেমা দম্পতির ঘরে জন্মগ্রহণ করে শিশুটি। জন্মের পর দেখা যায় শিশুটির বাম পা দুইটি। অতিরিক্ত পায়ে ৮টি আঙুল রয়েছে। শিশুটি দাঁড়াতে পারে না। এ অবস্থায় প্রথমে শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করিয়ে চিকিত্সকরা তার পায়ু পথে অপারেশন করেন। এরপর শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজের অর্থপেডিক্স সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারোয়ারের অধীন ভর্তি করা হয়। জান্নাতুল ফেরদৌসের বাবা সাইদুল ইসলাম রাজিব বরিশালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সন্তানের চিকিত্সায় এ পর্যন্ত লক্ষাধিক টাকা খরচ হয়েছে। এখন তার নিঃস্ব অবস্থা। ঢাকা মেডিক্যাল কলেজের চিকিত্সকরা জানিয়েছেন, শিশুটি সুস্থ করতে ৬/৭টি অপারেশন করতে হবে। এসব অপারেশন ব্যয়বহুল। দরিদ্র সাইদুলের পক্ষে এ চিকিত্সা ব্যয় বহন করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা প্রদানের অনুরোধ করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা-হিসাব নম্বর-১২৭.১৫১.৮৭৬২৩, ডাচ-বাংলা ব্যাংক, বরিশাল শাখা। বিকাশ নম্বর-০১৭১৭৩৪৬৫৯৯।