শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ডিজিটাল প্ল্যাটফর্মে মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আনিস সালাহউদ্দিন আহমেদ (চেয়ারপারসন), ফরিদুল আলম (ব্যবস্থাপনা পরিচালক), এ.কে.এম. বদিউল আলম (পরিচালক), মো. শামসুজ্জামান (পরিচালক), আকবর হায়দার (পরিচালক), ফয়সাল আলম (পরিচালক),আসগর হায়দার (পরিচালক), মোহাম্মদ নূরুল আমিন (স্বতন্ত্র পরিচালক), শরীফ ওয়াদুদ, এফসিএ (স্বতন্ত্র পরিচালক), তানজিনা আহসান - স্বাধীন পরিচালক, ইয়াসিন আহমেদ, এফসিএস কোম্পানি সচিব, ভুলন ভৌমিক (সিএফও), ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম - সিওও এবং সাজ্জাদ ইফতেখার, এফসিএ (এইচওএফ) উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
