কসবায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:২৬

কসবা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে শুক্রবার থেকে শুরু হয়েছে। বেসরকারি সামাজিক সংগঠন বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে একই সামাজিক সংগঠন কসবা উপজেলা সার্চের সহযোগিতায় এ অভিযান শুরু হয়।

সংগঠন দুটির সদস্যরা কসবা জনতা টাওয়ার সামনে থেকে জনসচেতনতামূলক শোভাযাত্রা বের করেন। কসবা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ করেন। সেখানে কসবা উপজেলা সার্চের সভাপতি রাকিবুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল করিম।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক খ ম হারুনুর রশিদ ঢালী, কসবা প্রেসক্লাব সহসাধারণ সম্পাদক মো.সোহরাব হোসেন,  উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমুখ।