স্বরূপকাঠিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:২৮

স্বরূপকাঠিতে ১০০ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের মো. মোশাররফ হোসেনের ভাড়ার বাসায় অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী আলমগীর রাজবাড়ি জেলার গোয়ালন্দ সদর উপজেলার মো. নেকবার আলী মোল্লার ছেলে। ওসি কে এম তারিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আসামিকে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।