ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদে ৬২০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছে ৩৩ হাজার ৩০১ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে গড়ে ৫৪ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়সহ মোট ১৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
