নকলায় এক শিশুসহ পৃথক ঘটনায় দুই জনের অপমৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে নকলা পৌর শহরের কুর্শা বাদাগৈড় এলাকার বাড়ির পাশে একটি আমগাছের ডালে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শংকর রাজবরের ছেলে সোহেল রাজবরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। নকলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অপরদিকে শুক্রবার সকালে উপজেলার ডাকাতিয়া কান্দা গ্রামে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে কিতাব আলীর আড়াই বছরের শিশু কুলসুমের মৃত্যু হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনা দুটোর সত্যতা স্বীকার করেছেন।
