সীতাকুণ্ডে বিপুল পরিমাণ চিংড়ি পোনা আটক

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:৩১

সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ চিংড়ি পোনা আটক করা হয়েছে।

জানা যায়, গত বুধবার রাত ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের ভ্রাম্যমাণ আদালত খুলনাগামী যাত্রীবাহী বেপারী পরিবহন থেকে ৬ লাখ টাকার চিংড়ি পোনা জব্দ করেন। এসময় উপজেলা মত্স্য কর্মকর্তা শামীম আহমেদ উপস্থিত ছিলেন। নিষিদ্ধ পোনা পরিবহনের দায়ে বাসচালক আবুল বশরকে (৪৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

চিংড়ি পোনাগুলো বঙ্গোপসাগরের মোহনা উপকূলীয় এলাকা থেকে ধরা হয়। জব্দকৃত চিংড়ি পোনার মধ্যে ৭০ হাজার গলদা চিংড়ি পোনা মিঠা পানিতে এবং ২ লাখ ৩০ হাজার বাগদা চিংড়ি পোনা সমুদ্রের নোনা পানিতে অবমুক্ত করা হয়।