জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান খান আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় জানান, ৫৩ ব্যাটালিয়নের ওয়াহেদপুর বিওপির একটি টহলদল নায়েব সুবেদার মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে আজ শুক্রবার সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
আরও পড়ুন: চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১২ আগস্ট
অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে সে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে সেই ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইত্তেফাক/কেকে

