ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সিরিয়া ও ইরাকে আটক ইউরোপের উগ্র সন্ত্রাসীদেরকে তারা যদি ফিরিয়ে নিতে ব্যর্থ হয় তাহলে তিনি তাদেরকে মুক্তি দিয়ে দেবেন যাতে এসব সন্ত্রাসী নিজেদের দেশে প্রবেশ করে।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এই হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হাতে এই মুহূর্তে ইউরোপের আড়াই হাজার দায়েশ সন্ত্রাসী রয়েছে। ওয়াশিংটন চায় ইউরোপ তাদেরকে ফেরত নিক। তাদের অনেকে ফ্রান্স ও জার্মানিসহ নানা জায়গায় ফিরে যাচ্ছিল।
আরও পড়ুন: পর্যটকদের দ্রুত জম্মু কাশ্মীর ছাড়ার নির্দেশ
সম্প্রতি ইউরোপীয় কমিশন ঘোষণা করে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে দায়েশে যোগ দেয়া আড়াই হাজার সন্ত্রাসীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব সন্ত্রাসী ইরাক ও সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে বলে উল্লেখ করা হয়। তথ্য সূত্র: পার্স টুডে।
ইত্তেফাক/এসআর
