নেপাল আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রতিনিধিদলের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেপাল আর্মির প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল প্রকাশ বাহাদুর চাঁদ, নেপাল আর্মির ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল অঞ্জন কেশর খাত্রি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাহিদ সুলতানা মল্লিক (যুগ্মসচিব), বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আশরাফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. আব্দুর রশিদ (যুগ্মসচিব), উপরিচালক (প্রশাসন-২) তৌহিদ এলাহী (উপসচিব) এবং উপপরিচালক (প্রশিক্ষণ) মো. ইসমাইল হোসেন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা, ঝুঁকি হ্রাস, সক্ষমতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
