এমজিআই ও বুয়েটের যৌথ উদ্যোগে ‘রাইজ সেমিনার রুম’ উদ্বোধন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ২০:২৪

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যৌথ উদ্যোগে বুয়েটের রাইজ সেন্টারে নতুন করে সংস্কার করা ‘রাইজ সেমিনার রুম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন এমজিআই ডিরেক্টর তানজিমা মোস্তফা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রাইজের ডিরেক্টর অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর (ইউসিআইএল) মোহাম্মদ খোরশেদ আলম, চিফ সেলস অফিসার সঞ্জীব কুমার সাহা, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, বুয়েটের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং এমজিআইর কর্মকর্তারা।

আয়োজকেরা জানান, এমজিআই ও বুয়েটের চলমান সহযোগিতার অংশ হিসেবে সেমিনার রুমটি আধুনিকায়ন করা হয়েছে। সেমিনার রুমটি আইডিয়া ও নলেজ শেয়ারিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইনোভেশন-এর ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই সেমিনার রুমের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিল্প খাতে বাস্তব অভিজ্ঞতা, নতুন প্রযুক্তি এবং ইনোভেশনের ক্ষেত্রে মতবিনিময় আরও সহজ হবে।

ইতিপূর্বে রাইজের সঙ্গে এমজিআইর নির্মাণসামগ্রী খাত যৌথভাবে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট নিয়ে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে। এমজিআই ভবিষ্যতেও বুয়েটের সঙ্গে এ ধরনের আরও যৌথ প্রকল্পে কাজ করতে আগ্রহী।

 
ইত্তেফাক/এসএএস