ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪ জনকে সনাক্ত করা হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু সনাক্তকরণের কিট না থাকা এবং কেউ চিকিৎসা সেবা গ্রহণ না করায় আক্রান্তের কোন তথ্য নেই সংশ্লিষ্ট দপ্তরে।
তবে শুক্রবার বিকাল পর্যন্ত হাসপাতালে সামনে অবস্থিত ৪টি ডায়াগনস্টিক সেন্টার থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪ জনের তথ্য পাওয়া যায়। আক্রান্তরা হলেন, শাহনাজ বেগম (৩৫) নাবিলা (১১)বাবুল (৪০) এবং নাছিম(২৮)।
আরও পড়ুন: ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে ব্যাপক হারে
নিউ জনসেবা ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার অটল, ইবনে সিনার সরিকুল রহমান আশিক, বোরহানউদ্দিন ডায়াগনস্টিক সেন্টারের জাকির হোসেন জানান, তাদের প্রতিষ্ঠানে এনএস১ ও আইজিএম টেস্ট করতে আসা রোগিদের মধ্যে বোরহানউদ্দিন হাসপাতালের সহকারি নার্স শাহনাজ বেগম, টবগী ইউনিয়নের মনিরাম এলাকার নাবিলা,পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার এলাকার বাবুল ও নাছিমের রক্তে ডেঙ্গুর লক্ষণ পাওয়া যায়।
আক্রান্তরা অন্যত্র চিকিৎসা নেওয়ায় তাদের কাছে কোনো তথ্য নেই বললেন, জরুরি বিভাগে দায়িত্ব পালনরত নার্সিং অফিসার ইমরান হোসাইন ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম শাহিন জানান, অতি শীঘ্রই আমরা ডেঙ্গু সনাক্তকরণের কিট পাব। তখন এ সমস্যা থাকবে না।
ইত্তেফাক/এমআরএম
