সাতক্ষীরায় ৪৩ ডেঙ্গু রোগী শনাক্ত, বাড়ি ফিরেছেন ২৫

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৫:৫৬

সাতক্ষীরায় ৪৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ২৫ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে দুইজনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাতক্ষীরার সিভিল সার্জন জানিয়েছেন, তারা এখন শংঙ্কা মুক্ত। এসব রোগীর অধিকাংশ ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এসেছিলেন। 

আরও পড়ুন: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতির পর অপহরণ

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মশক নিধনে র‌্যালি, আলোচনা সভা, মশক নিধন ওষুধ ছিটানোসহ নানা সচেতনতামূলক প্রচারণা শুরু করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার নামে একটি মেডিকেল ক্যাম্প। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের পানি ও পানি জাতীয় খাদ্য ( ডাব, শরবত, পেঁপে) বেশি পরিমাণে খেতে হবে। 

ইত্তেফাক/অনি