এক রাতে দুই বাড়িতে ডাকাতি

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৮:২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাত দলের হামলায় আহত হয়েছেন নারীসহ তিনজন। 

জানা গেছে, শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার খলাপাড়া গ্রামের আবু তাহের ও নাজির মিয়ার বাড়িতে ১৫/১৬ জনের মুখোশধারী একদল ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

এ সময় ডাকাতরা বাড়ির মালিক আবু তাহের, নাজির মিয়া ও তার স্ত্রী সাহানা বেগমকে কুপিয়ে আহত করে। পরে তাদের চিৎকারের আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে সাহানা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: গৌরনদীতে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর

আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে।

ইত্তেফাক/অনি