হায়ার বাংলাদেশের পার্টনার কনভেনশন ২০২৬: দেশে প্রথমবারের মতো উন্মোচিত হলো যুগান্তকারী প্রযুক্তিপণ্য

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫

টানা ১৭ বছর ধরে বিশ্বের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হিসেবে স্বীকৃত হায়ার (Haier) সম্প্রতি অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন করেছে তাদের ২০২৬ সালের পার্টনার কনভেনশন। “Play with the Number Ones” থিমকে সামনে রেখে আয়োজিত এই মিলনমেলায় সারাদেশের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক পার্টনার ও স্টেকহোল্ডাররা একত্রিত হন।

এই কনভেনশনে বিশেষভাবে প্রাধান্য পায় অত্যাধুনিক প্রযুক্তি, পার্টনারশিপের প্রতি হায়ারের দৃঢ় অঙ্গীকার এবং ২০২৬ সালের কৌশলগত ভবিষ্যৎ ভিশন।

কনভেনশনের মূল আকর্ষণ ছিল এমন কিছু পণ্যের মোড়ক উন্মোচন, যা বাংলাদেশি বাজারে আগে কখনো দেখা যায়নি—যা প্রযুক্তিখাতে হায়ারের একচ্ছত্র আধিপত্যকে আবারও প্রমাণ করে। অনুষ্ঠানে উন্মোচিত হায়ারের নতুন উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে:

  • বাংলাদেশের প্রথম ফেব্রিক ফিনিশ ও এআই (AI) প্রযুক্তি-সমৃদ্ধ গ্রাভিটি সিরিজ এসি (Gravity Series AC)

  • ১০০ ইঞ্চির QD-Mini LED টিভি, যা বিশাল স্ক্রিনে ইমারসিভ ভিউয়িংয়ের এক অনন্য অভিজ্ঞতা দেবে

  • বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো থ্রি-ড্রাম ওয়াশিং মেশিন

  • আল্ট্রা ফ্রেশ এয়ার টেকনোলজি ও ফুল-টাচ কালারফুল ডিসপ্লে প্যানেল-সমৃদ্ধ প্রিমিয়াম ডিজাইনের স্মার্ট ইন্টারঅ্যাকশন ওয়াশিং মেশিন

কনভেনশনে হায়ার বাংলাদেশ তাদের ২০২৬ সালের কৌশলগত রোডম্যাপও উপস্থাপন করে। যেখানে মূল ফোকাস ছিল ব্রেকথ্রু ইনোভেশন, প্রিমিয়াম প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং দেশব্যাপী বিস্তৃত পার্টনার নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিটি ডিলার ও পার্টনারের মধ্যে হায়ারের ইন্ডাস্ট্রি-লিডিং পণ্য এবং সুনির্দিষ্ট প্রবৃদ্ধি কৌশলের মাধ্যমে বাংলাদেশ হোম অ্যাপ্লায়েন্স মার্কেটে নেতৃত্ব ধরে রাখার অনুপ্রেরণা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।

ইত্তেফাক/এএম