গুজব

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২০:৫১

 হামীম রায়হান

 

সেই যে কবে মাটির মানুষ

চাঁদ করেছে জয়,

আজো কেন এমন মানুষ

পাই জুজুদের ভয়।

কান নিয়েছে চিলে বলে

করছি চিলে তাড়া,

কেউবা আবার বলছে মাথা

কেটে করছে সারা!

পাগলা পদ্মা জয় করে

গড়ছি যখন সেতু,

ছড়িয়ে গুজব লাভটা যে কার,

না জানি তার হেতু!

ছেলেধরা নামে মেরে

করছি বুনো উল্লাস,

মুখে বলি মানবতা,

কোন দেশে যে বাস!

বিশ্ব যখন আকাশ জয়ী,

ছুটছে গ্রহান্তরে,

আমরা কেন গুজব ভয়ে

থাকবো বসে ঘরে!

আর দিও না কান গুজবে,

গুজব মানে গজব,

ওসব হলো দুষ্ট লোকের,

কুচক্রী কাজসব।